Daily Samadhan
Tuesday , 21 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গায়ানা উপকূলে ফেরি ডুবে নিহত ২৭, নিখোঁজ ৮৩

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 21, 2026 9:36 pm

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও ৮৩ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গায়ানার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) সাংবাদিকদের জানান, এ পর্যন্ত ৬৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ৮৩ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শনিবার রাতে রাজধানী জর্জটাউন থেকে এসেকিবো অঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি বারিমা ফেরিটি পথে উল্টে যায়। প্রথমে নিহতের সংখ্যা ১০ জন বলা হলেও পরবর্তীতে তা বেড়ে ২৭ জনে পৌঁছায়।

উদ্ধার অভিযানে দেশটির উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় জেলেরাও অংশ নিচ্ছেন। পাশাপাশি সহায়তার জন্য প্রতিবেশী ফরাসি গায়ানা থেকে ১২ জন সেনা ডুবুরি, দুইজন চিকিৎসক এবং একজন যন্ত্রপ্রকৌশলী পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানান, দুর্ঘটনার পর ফেরিটির দুই নাবিকের মারিজুয়ানা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তারা মারিজুয়ানা সেবন করেছিলেন কি না এবং দুর্ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে গণপূর্তমন্ত্রী হুয়ান এজহিল জানান, ফেরিটি বিকেলে যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরুর প্রায় আট ঘণ্টা পর ফেরি থেকে বিপদসংকেত পাঠানো হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ব্রাক্ষণপাড়ায় জঙ্গলে লুকিয়েও শেষ রক্ষা হয়নি, উদ্ধার ৩৬ কেজি গাঁজা

লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন কথাসাহিত্যিক শাম্মী তুলতুল

ওমরাহ এজেন্সির নিবন্ধনে সৌদি আরবের ৬ শর্ত

শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন

রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে আদালতে: আইনমন্ত্রী

জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড

কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক

রাজারহাটে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬ নির্বাচিত মোঃ মোফাকখারুল ইসলাম কসুনিয়া

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর