Daily Samadhan
Monday , 3 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দালালকে কারাদণ্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 3, 2026 6:33 pm

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর-১৩, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার উদ্দেশ্যে ৩ আগস্ট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন বিআরটিএতে কর্মরত আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম, এপিসি মো. আল মিজান, আনসার সদস্য মো. মতিয়ার, আনসার মো. ইমরান হোসেন, আনসার পবিত্র চন্দ্র সিংহ, আনসার মানিক মিয়া এবং আনসার রাকিব মিয়া।

আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ১ জনকে ২০ (বিশ) দিন এবং ৪ জনকে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— ১. হিরা (২০), তার বাবার নাম আব্দুল মালেক। ২. মো. ইয়াছিন (৩১), তার বাবার নাম মো. তাজুল ইসলাম। ৩. মো. আব্দুল রহিম (৪৬), তার বাবার নাম মো. আ. রাজুক। ৪. মো. জামাল (৩৮), তার বাবার নাম হাকিম হাওলাদার। ৫. মো. মামুনুর রশিদ (২৯), তার বাবার নাম মো. দেলোয়ার হোসেন। কাফরুল থানার পুলিশের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে কারাগারে পাঠানোর হয় ।
এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই অভিযানের বিষয়ে বিআরটিএতে কর্মরত আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম জানান, আমরা সার্বক্ষণিক দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। দালাল ও প্রতারকমুক্ত বিআরটিএ গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে : রিজভী

পর্নো ভিডিও বানিয়ে অনলাইনে বিক্রি, কনটেন্ট ক্রিয়েটার নারীসহ গ্রেফতার ২

সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ

রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন

সাড়ে চার ঘণ্টায় ১৩ প্রতিষ্ঠান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় অসন্তোষ

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

কারণ ছাড়ই রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন বাতিল করায় প্রার্থীদের ক্ষোভ

কারণ ছাড়ই রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন বাতিল করায় প্রার্থীদের ক্ষোভ

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

নারী কাবাডি সিরিজ শেষটা রঙিন হলো না বাংলাদেশের

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল এক মুসলিম দেশ