Daily Samadhan
Wednesday , 5 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ

প্রতিবেদক
বরিশাল ব্যুরো
August 5, 2026 2:01 pm

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রশিবিরের সভাপতিসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ কর্মসূচি কেন্দ্র করে বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিসি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ক্যাম্পাসে শিবিরের অদম্য জুলাই কর্মসূচি ছিল। মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রশিবির নেতাকর্মীরা ছাত্রদল নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয় এবং উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায় হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা জুলাইয়ের এমন প্রোগ্রামে বাধা দিয়েছে। শান্তিকামী ছাত্রজনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে উপাচার্য ও প্রক্টরের সামনেই এমন ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, শিবিরের কর্মসূচিতে বহিরাগতদের আনা হয়েছিল। তারা সরকারবিরোধী এবং উসকানিমূলক বিভিন্ন স্লোগান দেয়। এতে বাধা দিলে আমাদের ওপর হামলা চালিয়েছে শিবির। জুলাই আন্দোলনের পর এ ধরনের হামলা আমরা প্রত্যাশা করি না।

এ বিষয়ে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগকে মুঠোফোনে প্রশ্ন করা মাত্রই ব্যস্ততার কথা বলে ফোনের সংযোগ কেটে দেন। এছাড়া উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদ কল রিসিভ করেননি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি

জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী

ন্যায্য অধিকার না দিলে চুপ থাকব না: জামায়াত আমির

মোংলায় বিকাশ-নগদের সিম ক্লোন করে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৯

নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন রেশন সুবিধা!

মোহাম্মদপুরে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮

রাজধানীর বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার