Daily Samadhan
Tuesday , 11 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝুনাগাছচাপানী ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম

প্রতিবেদক
মোঃ মশিউর রহমান
August 11, 2026 8:20 pm

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নকে একটি আধুনিক, অন্যায়মুক্ত এবং শতভাগ শিক্ষিত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রাণী পল্লী চিকিৎসক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ রেজাউল করিম । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে তিনি তাঁর এই দূরদর্শী পরিকল্পনার কথা জানান।

​নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগকালে মোঃ রেজাউল করিম বলেন,

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​”এলাকাবাসী যদি আল্লাহর রহমতে আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তবে ঝুনাগাছচাপানী ইউনিয়নকে এমনভাবে সাজাবো যা সারা বাংলাদেশের জন্য একটি রোল মডেল বা দৃষ্টান্ত হয়ে থাকবে।”

​দেশের অর্থনৈতিক মেরুদণ্ড কৃষকদের অধিকার ও উন্নয়নকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমি মনে-প্রাণে বিশ্বাস করি—কৃষক বাঁচলে, দেশ বাঁচবে।” চেয়ারম্যান নির্বাচিত হলে ঝুনাগাছচাপানীতে কৃষকদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। সরকারি যত ধরনের সুযোগ-সুবিধা বা প্রণোদনা রয়েছে, তার শতভাগ যেন সাধারণ কৃষকদের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করা হবে। ইনশাআল্লাহ, ইউনিয়নে কোনো অভাব-অনটন বা ফসলি সংকট থাকবে না।

​তিনি আরও উল্লেখ করেন, পুরো বাংলাদেশ নিয়ে কাজ করার সুযোগ না থাকলেও নিজের জন্মভূমি ঝুনাগাছচাপানী ইউনিয়নকে একটি আদর্শ অঞ্চল হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর।

মোঃরেজাউল করিম বলেন,

​”আমার ইউনিয়নে কোনো ধরনের অন্যায়, অনাচার বা অত্যাচার বরদাশত করা হবে না। কোনো শিশু-কিশোর যেন অবহেলিত না থাকে এবং ঝরে না পড়ে, সেই লক্ষ্যে কাজ করব। পাশাপাশি ঝুনাগাছচাপানী ইউনিয়নের শিক্ষার মান শতভাগ নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।”

​একটি শোষণমুক্ত, শিক্ষিত ও উন্নত ঝুনাগাছচাপানী ইউনিয়ন গঠনে তিনি দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া প্রার্থনা করেছেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

অমুক্তিযোদ্ধাদের শনাক্তে কাজ করছে বিশেষজ্ঞ কমিটি: সংসদে প্রধানমন্ত্রী

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

আমিরাতের ৫ অতিথিকে সঙ্গে নিয়ে বীরগঞ্জে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন এমপি মনজুরুল ইসলাম

এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর গ্রেফতার

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশির রাষ্ট্রীয় সংবর্ধনার দাবি বিরোধীদলীয় নেতার

মোখা দখলের পর বাব আল-মান্দেবের পথে হুতিরা

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে রাউজানে ব্যাপক ক্ষয়ক্ষতি

মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে মোহাম্মদপুরে শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ যাচাইয়ে দুদকের কমিটি গঠন

কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩