Daily Samadhan
Sunday , 14 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালের উপর থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 14, 2026 9:26 am

রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালের অষ্টম তলা থেকে আসমা ঝিলিক (৩৫) নামে এক অভিনেত্রীকে ফেলে হত্যার অভিযোগে তার স্বামী সাইফুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলায় তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসাইন।

তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করায় তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে বর্তমানে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসি সাদ্দাম হোসাইন বলেন, তবে আসমা ঝিলিককে হত্যা করা হয়েছে নাকি তিনি দুর্ঘটনাবশত পড়ে নিহত হয়েছেন তা তদন্তের পর বলা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জানা যায়, শুক্রবার (১২ জুন) দুপুরে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে মারা যান ঝিলিক। পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে তার স্বামী।

এই ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা করেছেন নিহতের ছোট ভাই মোজাম্মেল হক। ওই মামলার সাইফুল্লাহকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় নিউ মার্কেট বন্ধ

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের অজ্ঞাত এক কিশোরীর মরদেহ রেখে পালালো দুর্বৃত্তরা

চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

ওমরাহ এজেন্সির নিবন্ধনে সৌদি আরবের ৬ শর্ত

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

‎সাভারে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

ডেঙ্গু প্রতিরোধ ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পুলিশ হেডকোয়ার্টার্স ত্রৈমাসিক সম্মেলন,জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির

মেসিকে নিজেদের দলে চাইলেন ব্রাজিলের প্রেসিডেন্ট! স্পোর্টস ডেস্ক