Daily Samadhan
Wednesday , 21 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রৌমারীতে আনন্দ উল্লাসের মধ্য দূর্গাপূজার বিসর্জন

প্রতিবেদক
আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম)
October 21, 2026 7:50 pm

রৌমারীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসবের শেষে সন্ধায় বিসর্জন দেওয়া হয়েছে। এবার রৌমারীতে মোট নয়টি পূজামন্ডপ রয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। সকাল থেকেই বিহিতপূজার মাধ্যমে পালিত হয়েছে দশমীপূজা। প্রতিমা নিরঞ্জনের পর আলিঙ্গনের মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর দিন বিজয়া দশমী।

( ২১ অক্টোবর বুধবার ) সকাল থেকে দশমী বিহিতপূজা শুরু হয়। পূজা শেষে বিসর্জন দেওয়া হয়। বিজয়া দশমীতেই দুর্গা কৈলাসে গমন করেন, তাই মা দুর্গাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে উঠেন ভক্তরা। অন্তরে দেবী মাকে রেখে বিদায়ের সুর বাজে ঢাক ও শঙ্খের ধ্বনিতে। মন্ডপে মন্ডেপে পুরোহিতের মন্ত্র পড়ার পাশাপাশি ভক্তদের চোখে বেদনার জল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা বাহিনীর মধ্য ছিলেন বাংলাদেশ বডার গার্ড / বিজিবি, আনসার,ভিডিপি এবং সার্বক্ষণিক তদারকিতে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, বিজিবি, সহকারী পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, রাজনৈতিক নেত্রীবৃন্দ ও সাংবাদিক।

এরপর পূজার সব কার্যক্রম শেষে দেবীদুর্গাকে দেওয়া হয় বিসর্জন। উপজেলার অধিকাংশ পূজামন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয় রৌমারী সরকারি কলেজ এর পুকুরে ও জিঞ্জিরাম নদীর শ্বশান ঘাটে। বিকাল থেকে মন্ডপ থেকে প্রতিমা নামিয়ে আনা হয় শ্বশানঘাট ও রৌমারী সরকারি কলেজের পুকুরে।

বিসর্জন উপলক্ষে উপজেলার বিভিন্ন পয়েন্টে বাড়তি নিরাপত্তা নিয়েছে রৌমারী থানার পুলিশ। শ্বশান ঘাটে ও রৌমারী সরকারি কলেজে পুকুরে ছিল রৌমারী থানা পু লিশ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ছাতকে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক ঘটনায় বৃদ্ধা ও ব্যবসায়ীকে হত্যা

ডিমলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

কুমিল্লা দাউদকান্দিতে চুরি হওয়া মোটরসাইকেল কসবা থেকে উদ্ধার, গ্রেপ্তার-১

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৮০

আগামী বছর পদ্মা ব্যারেজের নির্মাণ কাজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

শাহজালাল মাজারে ১৮ দিনে মিলল ৪৭ লাখ টাকা, রয়েছে ১৩ দেশের মুদ্রা

পিছিয়ে পড়েও শেষ মুহুর্তের গোলে জাপানকে বিদায় করে শেষ ষোলোতে ব্রাজিল