Daily Samadhan
Friday , 25 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ককটেল বিস্ফোরণের মন্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 25, 2026 9:35 pm

রাজধানীতে সম্প্রতি ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় করা মন্তব্যের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ডিএমপির অভিযানে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই যুগ্ম কমিশনার বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এই কথা বলল কেন? আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।

এর আগে সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও গণভোটের গণরায় বাস্তবায়ন ইস্যুতে এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের রাজপথের আন্দোলন নিয়ে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

ওই সময় কথার একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলতে শোনা যায়, আমরা তো এই ৩ দাবিতে অনবরত রাজপথে আছি, সরকার তো এই দাবিগুলো মানছে না। ১১ দল জোটটা এই দাবিগুলো করে যাচ্ছে, এই দাবিগুলো মানলেই তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে কবিরাজ সহ আটক-৯

ককটেল বিস্ফোরণের মন্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি

দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

আনসারের তৎপরতায় সোহরাওয়ার্দী মেডিকেলে ভুয়া ডাক্তার আটক

এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারলে ইস্তফা দেব: সংসদে হাসনাত

ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মা-ছেলে পেল জিপিএ ৫

প্রতিবন্ধীদের জনসম্পদে পরিণত করাই আমাদের লক্ষ্য- সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

তেলের বাজারে ফের উত্তাপ, ব্যারেলপ্রতি দাম ১০৮ ডলার ছাড়াল