Daily Samadhan
Saturday , 26 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

-ঢোল-মাদলের তালে কারাম উৎসবে মাতলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ

প্রতিবেদক
নওগাঁ প্রতিনিধি
September 26, 2026 3:26 pm

নওগাঁর বদলগাছীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব। নিজেদের সংস্কৃতি, লোকাচার ও শিকড়ের টানে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বদলগাছী মিনি স্টেডিয়ামে এ উৎসবের আয়োজন করে আদিবাসী ছাত্র সংগঠন।

উৎসবকে ঘিরে বিকেল থেকেই মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সি নারী-পুরুষ ও শিশু-কিশোররা। ঐতিহ্যবাহী পোশাক, গান, নাচ ও নানা লোকজ আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। যেন কর্মব্যস্ত গ্রামীণ জীবনের মাঝে এক টুকরো উৎসবের রং ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারাম উৎসব ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব। কৃষি, প্রকৃতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা এ উৎসবে পরিবারের সুখ-শান্তি, সমৃদ্ধি ও ভালো ফসলের প্রত্যাশায় প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। এ সময় তিনি বলেন, আধুনিকতার ছোঁয়ায় অনেক লোকজ সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। তাই নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে নিয়মিতভাবে এ ধরনের উৎসব আয়োজন করা প্রয়োজন। তাদের ভাষা সংস্কৃতি রক্ষায় দুই উপজেলায় দুটি ভাষা সংস্কৃতি কেন্দ্র স্থাপন করা হবে।

এ সময় আয়োজক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উৎসবের বিভিন্ন আয়োজনে ফুটে ওঠে আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও জীবনযাত্রার চিত্র। ঢোল-মাদলের তালে তালে দলবদ্ধ নৃত্য, ঐতিহ্যবাহী গান ও নানা লোকজ পরিবেশনা উৎসবে যোগ করে ভিন্নমাত্রা। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও এতে অংশ নেন।

আয়োজকেরা জানান, কারাম উৎসব শুধু আনন্দ-উৎসব নয়, এটি আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে।

দিনভর নানা আয়োজন শেষে সুখ-শান্তি, পারিবারিক মঙ্গল, সমৃদ্ধি এবং কৃষকের ভালো ফসলের প্রত্যাশায় প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় ঐতিহ্যবাহী কারাম উৎসব।

কারাম উৎসব যেন মনে করিয়ে দেয়—মাটি, ফসল, প্রকৃতি আর মানুষের জীবন; এই চারটি মিলেই বেঁচে আছে গ্রামীণ বাংলার বহু পুরোনো সংস্কৃতির শিকড়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় পুলিশের অভিযানে একদিনে গ্রেফতার ৫৬৪

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সঙ্গে রোজমেরি ডি-কার্লোর দ্বিপাক্ষিক বৈঠক

রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা

ছয় মাসে সরকার মোটাদাগে ব্যর্থ: জামায়াত

জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে তদন্তের নির্দেশ মন্ত্রণালয়ের

ভারতীয় শাড়ীর আড়ালে ফের বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ২ জন ভারতীয় নাগরিক গ্রেফতার

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম উপহার পাঠাল সরকার

জাতীয় সংসদের হুইপ দুলুকে গুলির চেষ্টা, নাটোরে যুবক আটক

নাসিরনগরে ১৩টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন এম পি এম এ হান্নান