
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির (সাবেক চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি) প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবদুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পুরাতন ভবনের ২য় তলার প্রশিক্ষণ হল রুমে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মচারী প্রতিনিধি ও ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এবং বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশনের সভাপতি জনাব মো. আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্মচারী পরিষদের সভাপতি মো. মিজানুর রহমান, বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির প্রধান সমন্বয়ক ও মুখপাত্র মো. আব্দুল মান্নান, প্রধান নির্বাচন কমিশনার মো. জাহাঙ্গীর হোসেন খান, কার্যকরী সভাপতি মো. নাছির উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা ও সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. রফিকুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মো. শাহজাহান সিরাজ।
এ সময় অতিরিক্ত মহাসচিব মো. রাশেদুল আলম ও মো. আব্দুল গাফ্ফার, অর্থ সম্পাদক মো. জিয়াউর রহমান, সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেনসহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা মরহুম আবদুল আজিজের সাংগঠনিক জীবন, কর্মচারীদের অধিকার আদায়ে তার ভূমিকা এবং সংগঠন প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, কর্মচারীদের অধিকার ও কল্যাণে মরহুম আবদুল আজিজের অবদান সংগঠনের নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল আমিন শেখ, মজিবর রহমান, আজিজুর রহমানসহ ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মরহুম আবদুল আজিজের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

















