Daily Samadhan
Friday , 9 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলমের জোর গুলির চেয়েও বেশি শক্তিশালী: শেখ সাদী খান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 9, 2026 7:46 pm

সত্য লেখার আহ্বান জানিয়ে কবিদের উদ্দেশ্যে একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান বলেছেন, “আপনারা সত্যটা লিখবেন, ভয় পাবেন না। কারণ কলমের যে জোর, তা গুলির চেয়েও অনেক বেশি শক্তিশালী।”

শুক্রবার রাতে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে সদ্য প্রয়াত কবি আসাদ চৌধুরী স্মরণে ‘তুমি রবে নীরবে’ শীর্ষক স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রয়াত কবি আসাদ চৌধুরীর সঙ্গে নিজের দীর্ঘদিনের স্মৃতির কথা তুলে ধরে শেখ সাদী খান বলেন, “আসাদ ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৭৫-৭৬ সালের দিকে উনার সঙ্গে আমার পরিচয়। আমি তখন তরুণ, রেডিও-টেলিভিশনে সুরকার হিসেবে কাজ করছি। আসাদ ভাই খুব ভালো মানুষ ছিলেন। উনার ‘প্রচ্ছদ ‘ অনুষ্ঠানের সংগীতের দায়িত্ব আমার ওপর ছিল।”

তিনি আরও বলেন, “আসাদ ভাইয়ের সঙ্গে সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় ঘুরেছি। এটিএন বাংলা যখন ট্যালেন্ট হান্ট শুরু করেছিল, তখন আসাদ ভাই, আমি, আতাউর রহমান, ববিতা আপাসহ আমরা সবাই একসাথে ছিলাম। তখন উনাকে খুব নিবিড়ভাবে পেয়েছি। উনি যেকোনো বিষয়ে মানুষকে জাগ্রত করতে পারতেন।”
দেশের সার্বিক পরিস্থিতি ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আক্ষেপ প্রকাশ করে প্রখ্যাত এই সুরকার বলেন, “আমরা বাঙালি জাতি হলেও মূলত সংকর জাতি। তাই আমরা একে অপরকে মূল্যায়ন করতে চাই না, আমাদের চরিত্র ভালো না। কোনো কিছু ভালো লাগলে তা নিয়ে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। সত্যি কথা বলা এখন এক ধরনের অপরাধ হয়ে দাঁড়িয়েছে।”

নিজের মুক্তিযোদ্ধা পরিচয়ের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা, তবে এখন আর কাউকে বলি না। ২৪ বছরে স্বাধীন করা দেশে নিজেদেরই নিরাপত্তা নেই। তবে কবিরা সত্য বলতে পারেন, লিখতে পারেন। সেই কবিদেরও বাংলাদেশে ধরা খেতে হয়েছে।”
দেশপ্রেম ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে শেখ সাদী খান বলেন, “যার যার রাজনৈতিক আদর্শ বা মত ভিন্ন থাকতে পারে, কিন্তু একটি ভূখণ্ডের জন্য কেন আমরা এক হতে পারছি না? কেন আমাদের মানচিত্রকে ছিন্নবিচ্ছিন্ন করছি? এসব দেখে আমার খুব কষ্ট হয়, আর এই কষ্ট প্রকাশ করার কোনো ভাষা নেই।”
এ সময় সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ৮৪৪

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ

নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের

‎নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের ম/র/দেহ উদ্ধার আতঙ্কিত এলাকাবাসী

সংসদে বিরোধীদলের ইতিবাচক ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

আবারও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

জামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁন

ময়মনসিংহে পানিতে ডুবে ৫ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান