Daily Samadhan
Tuesday , 13 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি করপোরেশনের অব্যবস্থাপনা ও রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে মানুষ সর্বস্ব হারাচ্ছে : সাদিক কায়েম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 13, 2026 7:25 pm

সিটি করপোরেশনের অব্যবস্থাপনা ও রাষ্ট্রের উদাসীনতার কারণে অগ্নিকাণ্ডে মানুষ সর্বস্ব হারাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ করা হচ্ছে কি না, তা যথাযথভাবে তদারকি করছে না সিটি করপোরেশন। অন্যদিকে অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জাম, উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের অভাবে ফায়ার সার্ভিসকর্মীদের ঝুঁকি বাড়ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সাদিক কায়েম বলেন, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমাতে সিটি করপোরেশনের কার্যকর তদারকি প্রয়োজন। পাশাপাশি ফায়ার সার্ভিস স্টেশনগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম ও উন্নত প্রযুক্তির ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ ও জনবলের ঘাটতির কারণে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার ফাইটারদের জীবন ঝুঁকিতে পড়ছে। অগ্নিনির্বাপণে গিয়ে কেউ প্রাণ হারাচ্ছেন, আবার কেউ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকছেন।

চকবাজারে সোমবার রাতে সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে চারজন ফায়ার ফাইটার আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম ও প্রশিক্ষণের অভাবে এ ধরনের পরিস্থিতিতে ফায়ার সার্ভিসকর্মীদের হতাহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় উন্নত যন্ত্রপাতি সরবরাহ এবং প্রশিক্ষিত ফায়ার ফাইটার গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নগরবাসী ভবিষ্যতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব দিলে পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে অগ্নিদুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সাদিক কায়েম। তিনি বলেন, সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা হাজী হাফেজ এনায়েত উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও চকবাজার-বংশাল জোনের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যক্ষ এস এম আহসান উল্লাহ, চকবাজার দক্ষিণ থানার আমির আনিছুর রহমান, চকবাজার পূর্ব থানার আমির রফিকুল ইসলাম সিকদারসহ চকবাজার থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতারা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফেরত

২০ হাজার টাকার বিনিময়ে কমলাপুর রেল স্টেশনে ককটেল বিস্ফোরণ: সাখাওয়াতসহ গ্রেফতা ২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ডেপুটি স্পিকারের

বীরগঞ্জে পুলিশের অভিযানে ১,৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২

চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব আবু তাহের চৌধুরী ও যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম নির্বাচিত

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

ভবিষ্যতে যেন জ্বালানি সংকট না হয়, সে ব্যাপারে জোর দেওয়া হচ্ছে

নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০, বেশিরভাগই শিশু

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকারে মিললো ১০০ কেজি গাঁজা, চালক পলাতক