Daily Samadhan
Sunday , 21 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুইডিশদের বিধ্বস্ত করে গোল উৎসবে মেতে উঠলো নেদারল্যান্ডস

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 21, 2026 3:25 pm

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সুইডিশরা। ৫–১ গোলে বিধ্বস্ত হয়েছে সুইডেন। নেদারল্যান্ডসের পক্ষে জোড়া গোল করেছেন ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো। এই জয়ে গ্রুপ ‘এফ’–এর শীর্ষে উঠলো নেদারল্যান্ডস। নিজেদর প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২–২ গোলে করেছিল তারা। আর সুইডেন প্রথম ম্যাচে ৫–১ গোলে হারিয়েছিল তিউনিসিয়াকে।

শনিবার (২০ জুন) হিউস্টনে ‘এফ’ গ্রুপের ম্যাচটির শুরু থেকেই উচ্চ প্রেসিং ও দ্রুতগতির আক্রমণে সুইডেনকে চাপে রাখে নেদারল্যান্ডস। এর ফলও আসে দ্রুত। ম্যাচের ৬ মিনিটে তিজানি রেইন্ডার্সের তৈরি করা আক্রমণ থেকে কোডি গাকপোর পাস পেয়ে কাছ থেকে জালে বল পাঠান ব্রায়ান ব্রবি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গোলের পরও আক্রমণের ধার কমায়নি ডাচরা। ডেনজেল ডামফ্রিস ও ডনিয়েল মালেন ডান প্রান্তে বারবার সুইডিশ রক্ষণে ভীতি ছড়ান। ১৭ মিনিটে তাদের সমন্বয় থেকেই আসে দ্বিতীয় গোল। ডামফ্রিস ও মালেনের তৈরি সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ব্রবি, আর নেদারল্যান্ডস এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

প্রথমার্ধের শেষ দিকে কয়েকটি সুযোগ তৈরি করে সুইডেন। ৪৫ মিনিটে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। যোগ করা সময়ে গিওকেরেসের শক্তিশালী ফ্রি-কিক এবং ইয়াসিন আয়ারির নিচু শটও ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক। শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডাচরা।

বিরতির পরপরই আবারও গোলের দেখা পায় নেদারল্যান্ডস। ম্যাচের ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো। এরপর ম্যাচের ৫৪ মিনিটে দারুণ এক শটে দলের চার নম্বর ও নিজের দ্বিতীয় গোল করেন গাকপো। এর ৫ মিনিট পর এক গোল শোধ করে সুইডেন। কাউন্টার অ্যাটাক থেকে নেদারল্যান্ডসের জালে বল জড়ান বদলি নামা অ্যান্থনি এলাঙ্গা। ম্যাচের ৮৯ মিনিটে সুইডেনের কফিনে শেষ পেরেক ঠোকেন ক্রিসেনসিও সামারভিল।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ছয় মাসে সরকার মোটাদাগে ব্যর্থ: জামায়াত

পাঁচ বছরে বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা

এসএসসি ফল দেখতে বের হয়ে নিখোঁজ শিক্ষার্থী মুগ্ধ, দিশেহারা পরিবার

মুজিববর্ষ উদযাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, গুনতে হবে লাখ লাখ টাকা !

সংবাদ সম্মেলনে অভিমত নগর পরিকল্পনাবিদদের, তাৎক্ষণিক চিকিৎসা সমাধান নয়, ডেঙ্গু-হাম মোকাবিলায় দরকার দীর্ঘমেয়াদী নগর পরিকল্পনা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঝুনাগাছচাপানী ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম