Daily Samadhan
Monday , 13 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 13, 2026 8:45 pm

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এছাড়া বর্তমানে ঋণের নীতিমালা ঠিক করা হচ্ছে। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে ঢাকায় সফররত আইএমএফ মিশনের প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন ঋণ কর্মসূচির অংশ হিসেবে আইএমএফ ধাপে ধাপে কিছু সংস্কারের পরামর্শ দিয়েছে। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের প্রয়োজন বিবেচনায় সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, একটি রাজনৈতিক সরকারের জনগণের প্রতি যে দায়িত্ব রয়েছে, আইএমএফ সেটিকে সম্মান করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অর্থমন্ত্রী জানান, দেশের পুঁজিবাজার ও কর-জিডিপি অনুপাত বৃদ্ধিসহ অর্থনীতির কয়েকটি সূচকে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। তবে এসব ক্ষেত্রে আরও উন্নতির ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। তিনি বলেন, আগামী অক্টোবরে, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আরও আলোচনা হবে। সেখানে অংশ নেবেন তিনি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

কুয়েত-জর্ডান ও বাহরাইনে মার্কিন অবস্থানে পালটা হামলা চালিয়েছে ইরান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সখিপুরে নিখোঁজের দুইদিন পর নিজ বাসার পাশের ডোবা থেকে এক বিধবা নারীর লা-শ উদ্ধার

আনসার-ভিডিপিতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে মন্ত্রীর সহযোগিতার আশ্বাস

যুগ্ম সচিব পদে পদোন্নতির তালিকায় ১০ ডিসি

কুমিল্লায় ৪৫ অভিযানে গ্রেপ্তার ৯৩, ইয়াবা-গাঁজা উদ্ধার

সুপ্রিম কোর্টে সাংবাদিক প্রবেশাধিকার পুনর্বহালের দাবি

জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার

ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে কী হবে, জানাল ফায়ার সার্ভিস