Daily Samadhan
Friday , 17 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৫ হাজার ছুঁই ছুঁই

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 17, 2026 2:25 pm

ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৯৩০ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে জাতিসংঘের আশঙ্কা, এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পে শুধু প্রাণহানিই নয়, ব্যাপক মানবিক সংকটও তৈরি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন এবং ২১ হাজার ১২০ জন বর্তমানে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

ভূমিকম্পের পর থেকেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ভেনেজুয়েলার বিভিন্ন উদ্ধারকারী দল। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলছে ধীরগতি।

ভূমিকম্পে বাস্তুচ্যুত সিনথিয়া পুলিদো আল জাজিরাকে বলেন, ‘ভূমিকম্পের পরপরই সাধারণ মানুষ এবং স্বেচ্ছাসেবকেরাই প্রথম এগিয়ে এসেছিলেন। সরকারের কার্যকর উপস্থিতি আমরা অনেক পরে দেখতে পেয়েছি। আমরা এখনও সহায়তার অপেক্ষায় আছি।’

দুর্যোগের পরপরই বিভিন্ন দেশ থেকে আসা আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো তাদের অভিযান শেষ করে ফিরে গেছে। বর্তমানে জরুরি উদ্ধারকাজের পরিবর্তে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রের হুমকি ‘হতাশার বহি:প্রকাশ’: ইরান

রাজধানীর বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বাব মেয়র শাহাদাতের

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

বীরগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান,ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড

যার যা কাজ ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশিদের ভিসা চালুর খুশিতে কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ

রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, আইনি পদক্ষেপ চান জামায়াত আমির