Daily Samadhan
Monday , 20 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়ন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 20, 2026 10:23 pm

আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে পুলিশের ইউনিফর্ম পরে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র প্রত্যাশী (মনিরুজ্জামানের ছোট ভাই) মো. ওয়াহিদুজ্জামান ঢাকার ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। সে সময় অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় তর সঙ্গে উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ ঘটনায় একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে শিষ্টাচারবহির্ভূত আচরণ, উপ-নির্বাচনে বেআইনিভাবে প্রভাব বিস্তারের কৌশল এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

কারণ দর্শানোর নোটিশে তিনি লিখিত জবাব দিলেও ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে গঠিত তিন সদস্যের তদন্ত বোর্ড অভিযোগগুলোর সত্যতা পায়।

এরপর তার বিরুদ্ধে দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ জারি করা হলেও তিনি কোনো জবাব দাখিল করেননি। কোনো জবাব না দেওয়ায়, তদন্ত প্রতিবেদন ও নথি পর্যালোচনা করে তাকে ‘বাধ্যতামূলক অবসর’ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে। সর্বশেষ নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতির অনুমোদনের পর ‘অসদাচরণ’ প্রমাণিত হওয়ায় তাকে ‘বাধ্যতামূলক অবসর’ গুরুদণ্ড দেওয়া করা হয়।

এর আগে, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে স্বেচ্ছায় অবসর চেয়ে আবেদন করেছিলেন মো. মনিরুজ্জামান।

সেই আবেদনপত্রে তিনি লিখেছিলেন, মহান আল্লাহ তার কিতাবের সর্বশেষ পরিপূর্ণ সংস্করণ আল কোরআনের জ্ঞান ও ন্যায়-অন্যায় প্রজ্ঞা দান করায় আমি বুঝতে পারছি যে, বাংলাদেশ পুলিশ বাহিনীতে আর চাকরি করা আমার জন্য সমীচীন নয়। এ কারণে ১১ আগস্ট আমি পুলিশে আমার পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলাম।

আবেদনপত্রে তিনি বিগত সরকারের সময়ে পুলিশের ভূমিকা ও মন্ত্রীদের আদেশের তীব্র সমালোচনা করে বলেন, বিগত ১০ বছরে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের অবৈধ আদেশ পালন ও পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বর্বর আদেশে শিশু-কিশোরসহ বহু মানুষকে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা হত্যা করেছেন। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ বাহিনী গণশত্রুতে পরিণত হয়েছে। এ অবস্থায় মানুষের ঘৃণার পাত্র হিসেবে আমি পুলিশ বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক নই। তাই আমি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলাম।

আবেদনপত্রে তিনি ছাত্র-জনতার ওপর তৎকালীন সরকারের আচরণকে ‘নিষ্ঠুরতম’ হিসেবেও উল্লেখ করেছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

নাসিরনগরে পবিত্র শোহাদায়ে কারবালা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাকেরগঞ্জের কৃতী সন্তান ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি

কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

স্কুলশিক্ষার্থী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে অটোরিকশা চালক সুমন : পুলিশ

বিশ্ব রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু নেই, আছে শুধু বেচাকেনা

রাজারহাটের নাজিমখান বাজারে সড়ক আটকে ভুষির বস্তা ডেলিভারি করায়, দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পথচারীরা

নাসিরনগরের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সংসদে প্রশ্ন তুললেন এমপি এম এ হান্নান

সংসদে স্পিকার ‘আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’