Daily Samadhan
Wednesday , 29 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিবেদক
এ কে পলাশ
July 29, 2026 12:31 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ছোট ধুশিয়া এলাকার একটি পুকুর থেকে আলামিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৯ জুলাই) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার চান্দলা ইউনিয়নের ছোট দুষিয়া পশ্চিমপাড়া এলাকা মরদেহটি উদ্বার করে পুলিশ।

নিহত আলামিন (৩৫), তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ৯ নম্বর ওয়ার্ড এলাকার অহিদ মেম্বারের ছেলে।
স্হানীয় সুত্রে জানা যা, বুধবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার চান্দলা ইউনিয়নের ছোট দুষিয়া পশ্চিমপাড়া গ্রামের জনৈক মুসলিম উদ্দীনের নতুন মাটি ভরাটকৃত বাড়ির উত্তর-পশ্চিম পাশে পুকুরপাড়ের পশ্চিম দিকে পানিতে ডুবন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থান পুলিশকে খবর দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ফুটবল বিশ্বকাপ শেষের পথে গ্রুপপর্ব, কারা গেল নকআউটে, বিদায়ঘণ্টা বাজল কাদের

বিলম্বিত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল

ঝুনাগাছচাপানী ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম

বজ্রপাতে বাবা ও মেয়ে-সহ ৮ জনের মৃত্যু

উত্তরার ডিএল পেট্রোল পাম্পের টাকা ছিনতাই জড়িত ৫ আসামী গ্রেপ্তার

হামে শিশুমৃত্যুর ঘটনায় ইউনূস-নূরজাহানদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

কাহারোলে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মনজুরুল ইসলাম

রাউজানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ জন্মাষ্টমী উদযাপন

ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, বন্ধ মেট্রো-রেল ও ইন্টারনেট