Daily Samadhan
Monday , 1 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যুতে একটি বাসে আগুন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 1, 2026 5:40 pm

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি বাসে আগুন দিয়েছেন স্থানীয়রা।সোমবার (১ জুন) সকাল দশটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং আমতল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুহাম্মদ শাহজাহান ও তার ছেলে মুহাম্মদ আরিফ। তারা উপজেলার উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।জানা গেছে, সকালে বাবা ও ছেলে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পেছন থেকে একটি বিআরটিসির বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা বাসে আগুন দেয়। এসময় সড়কটিতে যানচলাচল বন্ধ থাকে। পরে বেলা ১১টার দিকে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ ইয়াসিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে আটক করে। পরে বিক্ষুব্ধ জনতা বিআরটিসির বাসে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত
ডিসেম্বরে গঙ্গা চুক্তি , মার্চের ম‌ধ্যে পদ্মা ব্যারেজ: পা‌নিসম্পদ মন্ত্রী

ডিসেম্বরে গঙ্গা চুক্তি , মার্চের ম‌ধ্যে পদ্মা ব্যারেজ: পা‌নিসম্পদ মন্ত্রী

এখনো জনসমক্ষে আসেননি মোজতবা খামেনি, বাড়ছে জল্পনা

নাসিরনগর ফান্দাউক- রতনপুর সড়কে  ব্রিজের মাঝে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বীরগঞ্জে দিনের ফুটবল টুর্নামেন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নাসিরনগরের উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আজদু মেম্বার

নারীদের জন্য দুইটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বকাপের আগে বড় সুসংবাদ পেলেন ইয়ামাল

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন