
ক্যানসারের সঙ্গে লড়াই করে শুক্রবার তিনি মারা যান বলে স্প্যানিশ সংবাদমাধ্যম ইনফোবায়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্ট। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
আর্জেন্টিনার রোসারিওর একটি ক্লিনিকে হোর্হে মেসির চিকিৎসা চলছিল। লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে তার বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দীর্ঘদিন তিনি ছেলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মেসির বাবার অসুস্থতা নিয়ে আলোচনা শুরু হয় বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের পর। ওই ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করার পর মেসিকে জার্সি দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়। পরে মেসি জানান, ব্যক্তিগত একটি কারণে তিনি কেঁদেছিলেন, যার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক ছিল না। তিনি তখন বলেছিলেন, ‘কঠিন কিছু দিনের মধ্য দিয়ে যাচ্ছিলাম।’


















