Daily Samadhan
Tuesday , 11 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৮০

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 11, 2026 9:15 am

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে একটি শক্তিশালী ভূমিকম্প,রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৪।

এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৮০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের তীব্রতায় কালিয় ও পেরেইরাসহ বড় বড় শহরের বহু ভবন ধসে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়।

মার্কিন ও কলম্বিয়ান ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৪ মিনিটে) এই ভূমিকম্পটি আঘাত হানে।

এর কেন্দ্রস্থল ছিল পশ্চিমাঞ্চলীয় চোকো (Choco) বিভাগে। এর প্রভাবে প্রতিবেশী ভেনিজুয়েলাও কেঁপে ওঠে, যা গত ২৪ জুনের ভয়াবহ জোড়া ভূমিকম্পের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি।

এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দুর্যোগের প্রভাবও বাড়তে পারে।
সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে কলম্বিয়ার কফি উৎপাদনকারী অঞ্চল রিসারালদা প্রদেশে। প্রদেশটির গভর্নর হুয়ান দিয়েগো পাতিনিও জানিয়েছেন, সেখানে ৪২ জন নিহত হয়েছেন।

ভূমিকম্পের মাত্র কয়েক দিন আগেই দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। দায়িত্ব নেওয়ার পর এটিই তার সরকারের প্রথম বড় ধরনের সংকট।

ডানপন্থী এই রাজনীতিক এর আগে কখনো নির্বাচিত কোনো পদে ছিলেন না। বোগোতার উদ্দেশে বিমানে যাওয়ার সময় ধারণ করা এক ভিডিওতে তিনি জানান, ভূমিকম্পের পর নির্ধারিত সব কর্মসূচি স্থগিত করেছেন। রাজধানী থেকে তিনি নিজেই জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সমন্বয় করবেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভেনেজুয়েলার সীমান্তবর্তী তাচিরা প্রদেশ এবং মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহর বারকিসিমেতোতে ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

বরিশালের পথে প্রধানমন্ত্রী

লালবাগ থানা বিএনপির কমিটিতে চাঁদাবাজ ও মাদক সম্রাট’ আমিনকে আহ্বায়ক করায় ক্ষোভে ফুঁসছে তৃণমূলের নেতাকর্মীরা, দলে যুক্ত হয়েছে আওয়ামী অনুসারীরা! 

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে মঞ্চ ২৪-এর মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

আমার স্ত্রী ও দুই সন্তানকে দেখে রাখবেন’- চিরকুটে লিখে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

ট্রাম্প ইরানের কাছে আত্মসমর্পণ করে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন

আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে রোহিঙ্গা সংকট মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে: প্রধানমন্ত্রী

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১৫

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু