Daily Samadhan
Friday , 18 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাভাবিক আচরণের জেরে আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

প্রতিবেদক
চট্টগ্রাম ব্যুরো
September 18, 2026 4:50 pm

চট্টগ্রামে আদালতে জামিন শুনানির সময় অসংলগ্ন কথা বলা ও অস্বাভাবিক আচরণের অভিযোগে আইনজীবী শাহেদুল হকের ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ নির্দেশ দেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নগরের হালিশহর থানার একটি নালিশি মামলার আসামি এমরান চৌধুরীর জামিনের আবেদন করেন তার আইনজীবী শাহেদুল হক।

তবে শুনানি শুরু করেন বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী। এ সময় আদালত জানতে চান, বাদীপক্ষের আইনজীবী আসামির জামিনের শুনানি করতে পারেন কিনা।

জবাবে শ্যামলী চৌধুরী জানান, আসামির আইনজীবী শাহেদুল হক আদালতে আসতে চাইছেন না। তাই তিনি জামিনের শুনানি করতে চান। একই সঙ্গে আসামির জামিনে তার কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।

পরে আদালতের নির্দেশে বিকেল ৪টা ২৫ মিনিটে শাহেদুল হক আদালতে উপস্থিত হন। আদালতের আদেশে বলা হয়েছে, শুনানির সময় তিনি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। এ সময় তিনি বলেন, আসামি ভুল করেছে আর ভুল করবে না। আদালতের নিকট জামিন চাই।

আদেশে আরও বলা হয়, তার কথা জড়িয়ে যাচ্ছিল এবং পোশাক-পরিচ্ছদও স্বাভাবিক ছিল না। এ অবস্থায় তিনি মদ্যপান করেছেন বলে আদালতের কাছে প্রতীয়মান হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন বলেন, আদালত এক আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন। তবে এখনো এ বিষয়ে কোনো প্রতিবেদন পাইনি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারের রামুতে ট্রাকের চেচিসে লুকানো ১ লাখ ৩৮ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে বিজিবি

চার্চ থেকে চুরি হওয়া ৭০ কেজি পিতলের ঘণ্টা উদ্ধার

অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া দরকার 

মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্বার

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমান আদালতের দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড

নাসিরনগরের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সংসদে প্রশ্ন তুললেন এমপি এম এ হান্নান

মার্কিন ঘাঁটিগুলো এবার ‘নরক’ দেখবে: ইরান

স্কুলশিক্ষার্থী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে অটোরিকশা চালক সুমন : পুলিশ

শিক্ষা বিস্তার ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ’র (রহঃ) অগ্রগামী ছিলেন,হাজারো ভক্তের উপস্থিতিতে দরবার এ বেতাগী আস্তানা শরীফে ১৮তম ওরশ শরীফ সম্পন্ন