Daily Samadhan
Monday , 28 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিমখানে বন্ধুত্বের সম্পর্কের আড়ালে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত

প্রতিবেদক
রেজাউল হক
September 28, 2026 9:36 pm

রাজারহাট উপজেলার নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আতাউর রহমানের সঙ্গে হরিজন সম্প্রদায়ের সদস্য শ্রী প্রসাদ চন্দ্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক কেবল পরিচিতি বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; সুখ-দুঃখের নানা বিষয় নিয়ে তাদের মধ্যে নিয়মিত পরামর্শ, আলোচনা ও খোশগল্প হয়ে থাকে।

ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনে শ্রী প্রসাদ চন্দ্র তার বন্ধু আতাউর রহমানের কাছে পরামর্শ নেন। এমনকি তার ছেলেদের চাকরির দরখাস্তও অনেক সময় আতাউর রহমানের কাছ থেকেই লিখিয়ে নেন। একইভাবে বিদ্যালয়ের কোনো সমস্যা বা প্রয়োজন দেখা দিলে সেটিও যেন তাকে জানানো হয়—এমন আন্তরিকতাও রয়েছে তাদের সম্পর্কের মধ্যে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দীর্ঘদিনের বন্ধুত্বের কারণে শ্রী প্রসাদ চন্দ্রও নিজের প্রয়োজন, সমস্যা ও দাবি-দাওয়ার বিষয়গুলো সরাসরি বন্ধুর কাছে তুলে ধরেন। তাদের এই সম্পর্কের মধ্যে রয়েছে পারস্পরিক আস্থা, আন্তরিকতা ও সহযোগিতার একটি সুন্দর দৃষ্টান্ত।

তবে এই ব্যক্তিগত বন্ধুত্বের গল্পের আড়ালে নাজিমখানে বসবাসকারী হরিজন সম্প্রদায়ের কয়েকটি পরিবারের দীর্ঘদিনের আবাসন সংকট ও মানবেতর জীবনযাপনের বাস্তবতাও সামনে আসে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর একজন মানুষের সঙ্গে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এমন দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক স্থানীয়দের কাছেও ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে।

স্থানীয়দের অনেকেই মনে করেন, মানুষের পরিচয়, সামাজিক অবস্থান কিংবা সম্প্রদায়ের ভিন্নতা নয়—মানবিকতাই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। শ্রী প্রসাদ চন্দ্রের সঙ্গে আতাউর রহমানের দীর্ঘদিনের বন্ধুত্ব সেই মানবিকতারই একটি সুন্দর উদাহরণ।

এমন আন্তরিক সম্পর্ক ও মানবিক মনোভাবের জন্য স্থানীয়দের পক্ষ থেকে প্রধান শিক্ষক আতাউর রহমানকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হচ্ছে। তাদের প্রত্যাশা, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও মানবিক বন্ধন আরও দৃঢ় হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বিএনপি-জামায়াতের শীর্ষ আইনজীবীদের নিয়ে বার কাউন্সিলের অ্যাডহক কমিটি

​লালমনিরহাটে ডিলারের মিথ্যা মামলায় ‘প্রাণ’ কোম্পানির এসআর জাহাঙ্গীরকে হয়রানির অভিযোগ

ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী

প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল কামরুজ্জামান জনপ্রশাসনে, স্বাস্থ্যে বজলুর রশীদ

ফিলিস্তিনের ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র ও কানাডা

লন্ডনে সরোয়ার আলমগীর এম‌পি’র সা‌থে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতুর কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি

রৌমারীতে আনন্দ উল্লাসের মধ্য দূর্গাপূজার বিসর্জন

কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে মঞ্চ ২৪-এর মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি