Daily Samadhan
Friday , 22 May 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে কামার পল্লীতে হাতুরির টুংটাং শব্দ, বেড়েছে ব্যস্ততা

প্রতিবেদক
খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া)
May 22, 2026 11:23 am
নাসিরনগরে কামার পল্লীতে হাতুরির টুংটাং শব্দ, বেড়েছে ব্যস্ততা

পবিত্র ঈদুল আজহা কোরবানি ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠেছে  নাসিরনগর উপজেলার বিভিন্ন কামার পল্লীতে ঢুকলেই কানে আসে টুংটাং শব্দ—হাতুড়ি ও লোহা-পেটানো যন্ত্রপাতির শব্দে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। বছরের বেশিরভাগ সময় অলস সময় কাটালেও, ঈদুল আজহার ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ।
কামারপাড়ার একাধিক দোকানে গিয়ে দেখা যায়, কামাররা ঘাম ঝরিয়ে তৈরি করছেন দা, বটি, চাপাতিসহ বিভিন্ন কাটার যন্ত্রপাতি। কোরবানির মাংস প্রক্রিয়াজাত করার প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে ভিড় করছেন ক্রেতারা।
মাংস কাটার সরঞ্জাম কিনতে আসা স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম প্রতিবেদককে বলেন, ‘বাজারে বিভিন্ন ধরনের ছুরি পাওয়া যায়, কিন্তু সেগুলো টেকসই না। কামারদের তৈরি লোহার দা-বটি অনেক মজবুত এবং কাজেও ভালো হয়। তবে এবার দাম কিছুটা বেশি চাওয়া হচ্ছে।’

আরেক ক্রেতা  রতন মিয়া বলেন, ‘কোরবানির আর বেশি দিন নেই। তাই আগে থেকেই দা, চাপাতিসহ দরকারি জিনিস কিনে নিচ্ছি। ঈদের সময় প্রচণ্ড ভিড় হয়, সময় বাঁচাতেই আগেভাগে এসেছি।’
বিক্রেতা,,, বলেন, ‘একটা দা-বটি বানাতে অনেক খরচ হয়, কিন্তু সেই তুলনায় দাম ঠিকমতো পাওয়া যায় না। তাছাড়া এখন বিদেশি দা-বটিও বাজারে ঢুকেছে, যার প্রভাব পড়েছে আমাদের বিক্রিতে। তারপরও ঈদের জন্য কিছুটা বিক্রি বেড়েছে।’‘নিত্যপ্রয়োজনীয় জিনিস ও কৃষি যন্ত্রপাতি আধুনিক হওয়ায় আমাদের পণ্যের চাহিদা কমেছে।
প্রতিবছর কোরবানির ঈদকে ঘিরে লোহা ও কয়লার দাম বেড়ে যায়। খরচ বাড়লেও আমাদের আয় বাড়েনি।’
এভাবেই ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে কামারপাড়া। আধুনিকতার ছোঁয়ায় পেছনে পড়ে গেলেও কোরবানির ঈদই এখনো এই প্রাচীন পেশায় খানিকটা প্রাণ ফেরায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জলঢাকা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের পাঁচ দিনের শিক্ষাসফর সম্পন্ন

ডেঙ্গু প্রতিরোধ ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত ৭০

সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসকদের পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত

​রাজারহাট থানায় অনিয়ম বরদাশত করা হবে না: এমপি ড. আতিক মুজাহিদ

সিসিটিভি ক্যামেরা নিয়ে স্কুল-কলেজকে মাউশির জরুরি নির্দেশনা

হাদির খুনিদের তথ্য প্রকাশে ৭ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

আদানির বন্ধ কেন্দ্র থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতি সভা