
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা বাথরুম ভেতর থেকে অজ্ঞাতপরিচয় (২৮) রক্তাক্ত অবস্থায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(০৫ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেলের ১১০ ও ১১১ ওয়ার্ডে মাঝখানে মহিলা বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় ওই মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় হাসপাতালে আলোচনা সৃষ্টি হয় । এক নজর দেখার জন্য রোগী স্বজনরা ও হাসপাতালে কর্মকর্তা কর্মচারীরা ভিড় জমিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেলের ১১০ ও ১১১ ওয়ার্ডে মাঝখানে মহিলা বাথরুমের পানির পাইপে এর সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্হায় দেখতে পাই। তার শরীরে রক্তাক্ত অবস্থায় ছিল। পরে বিষয়টি শাহবাগ থানা পুলিশকে অবগত করা হলে এই বিষয়ে উদ্ধার করা হয়। এখনো তার নাম পরিচয় জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।


















