Daily Samadhan
Saturday , 17 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে থাকবেন কারা

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
October 17, 2026 5:38 pm

চলতি বছরের জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে ক্রিকেট খেলেছিল বাংলাদেশ দল। এরপর থেকে ৫০ ওভার ক্রিকেট থেকে দূরে টাইগাররা। দীর্ঘ বিরতি শেষে আবারও মাঠে নামতে যাচ্ছে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেই জিম্বাবুয়ে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইনজুরির কারণে বেশ কয়েকটি সিরিজ মিস করেছেন পেসার নাহিদ রানা। আসন্ন ত্রিদেশীয় সিরিজেও এই পেসারকে পাচ্ছে না বাংলাদেশ। এ ছাড়া স্কোয়াডে প্রায় সবাই-ই আছেন। একাদশে চমক হতে পারেন আলিস আল ইসলাম। আবুধাবির মাঠে আলিসের সঙ্গে থাকতে পারেন আরেক স্পিনার রিশাদ হোসেন।

পেসার ত্রয়ী হিসেবে থাকতে পারেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম। তবে সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না মুস্তাফিজুর রহমানের। এশিয়ান গেমসে বল হাতে কার্যকর হতে পারেননি। পেস ইউনিটে ঢুকতে পারেন হাসান মাহমুদও।

বাংলাদেশের সবচেয়ে দুশ্চিন্তা ব্যাটিং ইউনিট নিয়ে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ভালো ফর্মে থাকলেও তার সঙ্গে কে নামতে পারেন তা নিয়ে কিছুটা দোটানা আছে। তার সঙ্গে দেখা যেতে পারে সৌম্য সরকার কিংবা সাইফ হাসানকে। অসুস্থতা কাটিয়ে সর্বশেষ টেস্ট দিয়েই দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। আজও খেলবেন।

এ ছাড়া ব্যাটিংয়ে পরের পজিশনগুলোতে দেখা যাবে লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেনদের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আলিস আল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড ৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

এক হাত নেই, তবু গোল্ডেন জিপিএ-৫; ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে বাধা

হামে শিশু মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ঢাকা মেডিকেলে ৭০ পিস ইয়াবাসহ ৮ জন আটক। অনিরাপত্তায় ভুগছেন রোগী ও রোগীর স্বজনরা

কুড়িগ্রামে চরবাসীর উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘গলাকাটা মোবারক’ গ্রেফতার