Daily Samadhan
Tuesday , 20 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনসমর্থনে এগিয়ে যেতে রাজারহাটের উমর মজিদ ইউপি’র চেয়ারম্যান প্রার্থী খাজা মঈন উদ্দিন কুটিয়ালের বিশাল মোটরসাইকেল শোডাউন

প্রতিবেদক
রেজাউল হক (স্টাফ রিপোর্টার)
October 20, 2026 8:19 pm

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬নং ওমরমসজিদ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মঈন উদ্দিন কুটিয়াল-এর সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

​
মঙ্গলবার (২০ অক্টোবর)২৬ইং সকালে শুধু করে দিনব্যাপী ইউনিয়নজুড়ে আয়োজিত এই শোডাউনে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে শত শত নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন। শোডাউনটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​জানা যায়, খাজা মঈন উদ্দিন কুটিয়াল হাবিবুর রহমান মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ফরকেরহাট বাজার বণিক সমিতির সভাপতি, রাজারহাট আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি এবং ফরকেরহাটের কুটিয়াল ফার্মেসীর স্বত্বাধিকারী। দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন। শোডাউন চলাকালে খাজা মঈন উদ্দিন কুটিয়াল ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন।

এসময় তিনি বলেন তিনি বলেন, “ইনসাফ প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে আমি আপনাদের সেবায় এগিয়ে এসেছি। আপনাদের দোয়া ও সমর্থনই আমার মূল চালিকাশক্তি।”

​মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে পুরো ৬নং উমর মজিদ ইউনিয়ন জুড়ে নির্বাচনী উদ্দীপনা ও আমেজ সৃষ্টি হয়েছে। এলাকার সাধারণ জনগণও এই প্রচারণা ও মোটরসাইকেল মিছিলকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগর ফান্দাউকে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল

আমি অনুতপ্ত নই, সে নাস্তিক ছিল : দেবহাটায় শামীম হত্যায় মূল আসামি আমিনী

ইরানি সরকারের পতন ঘটাতে ব্যর্থতায় মোসাদের দুই কর্মকর্তা বরখাস্ত

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে: জামায়াত

সাতক্ষীরায় ঝগড়া মেটাতে গিয়ে ছুরিকাঘাতে তরুণ নিহত

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনার লিভার প্রতিস্থাপনে সহায়তা দিতে চায় পাকিস্তান

অবরোধের মধ্যেই তেল বিক্রি করে ইরানের আয় ৭৫০ কোটি ডলার

ফুলের মতো শিশুকে যারা হত্যা করে তারা নরপিশাচ: ত্রাণমন্ত্রী

ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার

মিরপুরে হানি ট্র্যাপ চক্রের কবলে পড়ে অনেকে ব্ল্যাকমেইলের মাধ্যমে সর্বস্ব লুটে নিচ্ছে