Daily Samadhan
Thursday , 30 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ৩ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিলগালা

প্রতিবেদক
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
July 30, 2026 10:51 am

সংগৃহীত ছবি

মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেসরকারি হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) মানিকগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হবে।

জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানে শুশ্রুষা হেলথ কেয়ার সেন্টারকে বিভিন্ন অনিয়মের দায়ে ৮৫ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়া দারুস সালাম ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়। অপরদিকে, নগর ডায়াগনস্টিক সেন্টারকে একই ধরনের অনিয়মের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস জানান, লাইসেন্স নবায়ন না করা, কর্তব্যরত চিকিৎসক না থাকা এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার বলেন, জেলার স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব ও মানসম্মত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় অনুমোদন

তেজগাঁও রেলগেটে এলাকায় এক ব্যক্তি বাঁচাও বাঁচাও বলে শেষ রক্ষা হলো না চলে গেলেন না ফেরার দেশে

শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী

নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০, বেশিরভাগই শিশু

রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লা দাউদকান্দিতে মোটরসাইকেলে ১০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ, দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা উপভোগ করতে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড-জরিমানা