Daily Samadhan
Tuesday , 18 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক তাকিউল ইসলামের গণসংযোগ, মানুষের পাশে থাকার অঙ্গীকার

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
August 18, 2026 11:54 am

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস(১৮০) দিনের রেশ কাঁটতে না কাঁটতেই চায়ের স্টল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে ফের নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে স্থানীয় সরকার নির্বাচন। এরই মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মানুষের মাঝে তৈরী হচ্ছে নানান ধরনের  কৌতুহল।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা তৃণমূল পর্যায়ে ভোটাদের দৃষ্টি আকর্ষণ করতে নিজ নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ, মতবিনিময় সভা ও পদসভা ইতিমধ্যেই শুরু করেছেন। প্রার্থীরা নির্বাচনী এলাকায় বিভিন্ন হাট- বাজারে, সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করছেন – দিচ্ছেন নানান ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর-ই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা ও উদীয়মান তরুণ প্রজন্মের আস্থার প্রতীক সাংবাদিক মোঃ তাকিউল ইসলাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

সম্প্রতি তিনি সৈয়দ আক্তারনগর বাজার, বুড়িশ্বর চকবাজার, গঙ্গানগর, তিলপাড়া, লক্ষ্মীপুর ও আশুরাইল মোড়ে গণসংযোগ করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

গণসংযোগকালে তাকিউল ইসলাম বলেন, “দীর্ঘদিন ছাত্র রাজনীতি ও সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের অধিকার, ন্যায়বিচার ও জনস্বার্থে কাজ করার চেষ্টা করেছি। এখন বুড়িশ্বর ইউনিয়নের মানুষের আরও কাছাকাছি থেকে তাদের সেবা করতে চাই।

জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। সুখে-দুঃখে মানুষের পাশে থাকাই হবে আমার অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “বুড়িশ্বর ইউনিয়নের উন্নয়নে জনগণের মতামত ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। জনগণের ভালোবাসা, দোয়া, পরামর্শ ও সহযোগিতাকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ বুড়িশ্বর ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখি।”

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাকিউল ইসলামকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে তার সঙ্গে মতবিনিময় করেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানাই : তথ্য উপদেষ্টা

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য তিন সুখবর

শিবগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে মিথ্যা প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা

ডেঙ্গু নিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে প্রত্যেক উপজেলায় একজন করে স্বাস্থ্য কর্মকর্তা পাঠানো হচ্ছে

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় ব্যাংক গঠন করল দুই হাজার কোটি টাকার তহবিল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ

ভাটারায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতা–কর্মী গ্রেপ্তার

শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন

বিএনপি-জামায়াতের শীর্ষ আইনজীবীদের নিয়ে বার কাউন্সিলের অ্যাডহক কমিটি