Daily Samadhan
Saturday , 6 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার নাঙ্গলকোটে র‍্যাবের অভিযানে ৫৯ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
এ কে পলাশ
June 6, 2026 2:03 pm

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় অভিযান চালিয়ে ৫৯ বোতল ফেয়ারডিল ও একটি অটোরিকশাসহ মো. জাহাঙ্গীর আলম (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে জেলার নাঙ্গলকোট উপজেলা ছোট তুগুরিয়া এলাকার তুগুরিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি জাহাঙ্গীর আলম নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ছাতারপাইয়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আবদুর রশিদ

বিজ্ঞাপন বিজ্ঞাপন

র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে নোয়াখালীর সেনবাগ এলাকায় টহল ডিউটির সময় র‍্যাব-১১, সিপিসি-৩ এর একটি আভিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক নিয়ে নোয়াখালীতে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলার ছোট তুগুরিয়া এলাকার তুগুরিয়া বাজারে রাফি স্টোরের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে মো. জাহাঙ্গীর আলমকে ৫৯ বোতল ফেয়ারডিল ও একটি অটোরিকশাসহ আটক করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, জব্দকৃত ৫৯ বোতল ফেয়ারডিলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৮ হাজার টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১১, সিপিসি-৩ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

হাসপাতালের উপর থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দি কলেজ সভা

তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন বালিয়াকান্দি ইউএনও’র পদোন্নতি লাভ

বিরোধী দলীয় এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে জনসমর্থনে এগিয়ে আমিনুর রহমান